২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রমজানে জনসমাগম রোধে নির্দেশনা আসছে : যা থাকবে ঐ নির্দেশনায়

কভিড-১৯ তথা করোনা ভাইরাসের সংক্রমণ  যাতে ছড়িয়ে না পড়ে, সে লক্ষে আগামী রমজান মাসে বিভিন্ন বিধিনিষেধের কথা বললেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন,উদ্ভূত পরিস্থিতিতে ১০ জন মুসল্লি ও দু’জন হাফেজসহ মোট ১২ জন রমজান মাসে মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ পাবেন ।

২৩ এপ্রিল’২০২০ বৃহাসপতিবার ধর্ম প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এর সঙ্গে ইতোপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে।

আরো পড়ুন : সকল ধর্মে সম্মিলিত প্রার্থনার উপর ধর্ম মন্ত্রনালয়ের বিধিনিষেধ

এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ ২৪ এপ্রিল (শুক্রবার) একটি সার্কুলার জারি করবে বলেও জানিয়েছেন আনোয়ার হোসাইন।

চাঁদ দেখা গেলে আগামী শনিবার থেকে রোজা শুরু হতে পারে। আর চাঁদ দেখার দিন থেকেই তারাবির নামাজের বিধান রয়েছে।

জনসমাগম এড়িয়ে চললে অত্যন্ত ছোঁয়াছে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায় বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে আসছেন। করোনা থেকে রক্ষায় দেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, কয়েক দফা বাড়িয়ে আপাতত ৫ মে পর্যন্ত এই ছুটি চলবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ