২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মোছলেম উদ্দিনের সমর্থনে আমিন শিল্পাঞ্চলে চট্টগ্রাম মহানগর যুবলীগের গণসংযোগ

মুক্তিযোদ্ধা ভাতা-উৎসব ভাতা, বিধবা ভাতা, অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, স্বামী পরিত্যাক্ত ভাতা, অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা, গৃহহীন মানুষের গৃহনির্মাণ সহ সামাজিক সুরক্ষায় জননেত্রী শেখ হাসিনার অবদানে ১৩ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিবেন

চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমেদ এর সমর্থনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বানে নগরীর আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম মহানগর যুবলীগ গণসংযোগ করে। এলাকার নারী পুরুষদের সাথে কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলছে।

এ ধারা অব্যাহত রাখার জন্য জননেতা মোছলেম উদ্দীন আহমেদ কে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের মেগা প্রকল্প বিশ্বমানের কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, পায়রা বন্দর, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অসংখ্য উন্নয়ন প্রকল্প নির্মাণের শেষ পথে, নির্মাণ শেষ হলেই জনগণ সুফল ভোগ করবে। এলাকায় বিপুল পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি হবে। নতুন নতুন উদ্ভাবনী প্রকল্পগুলোর কাজ তরান্বিত হবে।

বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণ করে বিশ্ব কাতারে ৫২টি দেশের সাথে স্যাটেলাইট ব্যবসায় বাংলাদেশকে সম্পৃক্ত হয়েছে। এ স্যাটেলাইটের ফলে বেসরকারী টেলিভিশন, মোবাইল নেটওয়ার্কিং, আগাম আবহাওয়া বার্তা সহ নানা কাজে জনগণ এর সুফল ভোগ করছে। এজন্যই আমরা মোছলেম উদ্দিনকে ১৩ জানুয়ারি নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। একজন মুক্তিযোদ্ধা, সফল রাজনীতিবিদ, নিরহংকার, সদালাপী মোছলেম উদ্দিনের বিকল্প নেই।

এই উপ-নির্বাচনে মোছলেম উদ্দিনকে জয়যুক্ত করতে পারলেই বোয়ালখালী-চট্টগ্রাম নগরী সহ আধুনিকায়নের যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাতে নিয়েছেন তা দ্রুত নিরসনের সম্ভব। যারা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল, জঙ্গিবাদ-মৌলবাদ রাষ্ট্র করতে চেয়েছিল তাদেরকে প্রত্যাখান করতে হবে। আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি। জনগণ বাংলাদেশের বড় বড় মেগা প্রকল্পের উন্নয়নের সুফল পাচ্ছে, নগরীর ইস্পাহানী মোড় হতে আখতারুজ্জামান ফ্লাইওভার হয়ে বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভার, রাহাত্তারপুল আন্ডারপাস, কালামিয়া বাজার আন্ডারপাস নির্মাণের সুফল জনগণ ভোগ করছে। এজন্য আমরা নৌকা মার্কায় ভোট দিব।

ধীরে ধীরে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে মুজিববর্ষ উদযাপন করবো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন করবো। পাশাপাশি বিশ্বের অন্যান্য রাষ্ট্রেও মুজিববর্ষ পালন করবে বলে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপি-জামায়ত চক্র বিদ্যুতের নামে জনগণের কোটি কোটি টাকা লোপাট করেছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে, এদেশকে জঙ্গিবাদী, মৌলবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। এইগুলো থেকে বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা পরিবর্তনের মাধ্যমে আগামী প্রজন্ম উন্নত রাষ্ট্র ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে অগ্রণী ভূমিকা পালন করছে।

গণসংযোগকালে নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করতে হলে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমেদ কে আগামী ১৩ জানুয়ারি উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-সমবায় সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো: ইয়াকুব, আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, যুবলীগ সদস্য সাইফুল ইসলাম, ক্রীড়া সংগঠক পলাশ খাস্তগীর,

নগর যুবলীগ সদস্য শাখাওয়াত হোসেন স্বপন, শেখ নাছির আহমেদ, নাজমুল হাসান সাইফুল, দেলোয়ার হোসেন দেলু, আবু বক্কর সিদ্দিকী, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল বাহার, মোসলেহ উদ্দিন রিটন, যুবনেতা অলিউর রহমান সোহেল, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, যুবনেতা মো: আনোয়ার হোসেন আনু, সিবিএ নেতা আরিফুর রহমান, মো: মোস্তফা, জয় শংকর, রেজাউর রহমান রিটন, মাহতাব উদ্দিন, দেলোয়ার হোসেন মিন্টু, মতিউর রহমান, মো: কামাল, মো: আবদুল মান্নান, রাজু আহমেদ, আবদুর রহিম, মো: আফজাল খান, মো: রুবেল প্রমুখ।

এমটিএ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ