২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভুয়া নিয়োগ পত্রসহ সাতক্ষীরায় দুই প্রতারক আটক

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা: সাতক্ষীরায় কাস্টমস ও বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রসহ দুই প্রতারককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সকালে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের মৃত আমির আলীর ছেলে মানদার আলী (৫৩) ও রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আশরাফুজ্জামান (২৫)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোঃ শাহিনুর ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার নেতৃত্বে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকায় একটি প্রতারক চক্র অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে মধ্যকাটিয়া লস্কর পাড়াস্থ মৃত মোজাম্মেল হকের বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া নিয়োগপত্রসহ তাদের আটক করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ