২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্লগার-এ প্রকাশ্যে অশ্লীলতা নিষিদ্ধ করল গুগল

গুগলের নিজস্ব ব্লগিং প্লাটফর্ম ব্লগারে (www.blogger.com) অশ্লীল ছবি, যৌন উদ্দীপক ভিডিও, গ্রাফিক্সের মাধ্যমে প্রদর্শিত নগ্ন ছবি- এসব অশ্লীল কনটেন্ট আর প্রকাশ্যে পোস্ট বা শেয়ার দেওয়া যাবে না। এ বিষয়ে কঠোর পদক্ষেপ হিসেবে নতুন নীতিমালা তৈরি করেছে গুগল। আগামী ২৩ মার্চ থেকে ব্লগারে এই নীতিমালা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

নতুন নীতিমালার আওতায়, ২৩ মার্চের পর থেকে কোনো ব্লগার সামাজিক এই মাধ্যমে যৌনতাপূর্ণ কোনো ছবি, ভিডিওর মতো বিষয়গুলো প্রকাশ্যে শেয়ার করতে পারবেন না।
গুগল জানিয়েছে, যেসব ব্লগে অ্যাডাল্ট কনটেন্ট রয়েছে বা থাকবে, সেই সব ব্লগ মুছে না ফেলে সেগুলো ‘ব্যক্তিগত’ হিসেবে চিহ্নিত করে দেওয়া হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কনটেন্ট শুধুমাত্র ব্লগের স্বত্ত্বাধিকারী ও অ্যাডমিন দেখতে পাবেন। এ ছাড়া ব্লগার অ্যাকাউন্টের মালিক যাদের সঙ্গে ব্লগটি শেয়ার করবেন, কেবল তারাই দেখতে পাবেন। সবাই না।
তবে ওই সব কনটেন্ট বা বিষয় যদি প্রয়োজনীয় হয় যেমন শিল্প, শিক্ষা, ডকুমেন্টারি বা বৈজ্ঞানিক বিষয় সংশ্লিষ্ট হয় তবে সেগুলো শেয়ারে অনুমতি দেবে গুগল।
এতোদিন পর্যন্ত পলিসি অনুযায়ী, ব্লগারের সেটিংয়ে ‘অ্যাডাল্ট’ অপশনে মার্ক করে রাখলে নগ্ন ছবি বা ভিডিও বা সেক্সুয়াল কিছুসহ সব ধরনের কনটেন্ট শেয়ার দিতে অনুমতি দিয়ে আসছিল গুগল। নতুন নীতিমালার আওতায় আগামী ২৩ মার্চ থেকে প্রকাশ্যে এসব কনটেন্ট শেয়ারের সুবিধা আর পাওয়া যাবে না।
এ বিষয়ে গুগল কর্তৃপক্ষের বক্তব্য, পর্নোগ্রাফি দেখিয়ে অর্থ উপার্জন রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সে কারণেই নীতিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ