২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বেপরোয়া এস আলম বাস কেড়ে নিলো স্কুলছাত্রের প্রাণ

চট্টগ্রামের কর্ণফুলীতে বেপরোয়া এস আলম বাসচাপায় ১৬ বছরের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতপুর কেপিজেডের ১ নম্বর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নোমান হোসেন উপজেলার দৌলতপুর গ্রামের মৃত মো. ইউনুসের ছেলে এবং দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করতো।

এ বিষয়ে বড়উঠান ইউনিয়ন পরিষদের(ইউপি) মহিলা সদস্য জোবেদা আক্তার মিতু জানান, মঙ্গলবার রাতে ছেলেটা সাইকেল চালিয়ে দৌলতপুর কেপিজেডে যাচ্ছিল হঠাৎ দ্রুত গতিতে আসা এস আলম পরিবহনের একটি বাস ধাক্কা দিলে সাথে সাথেই মাটিতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং বাসসহ চালককে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ