৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশেষ অভিযানে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ ১১ জন গ্রেপ্তার

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মতিন লিটনসহ ১১ নেতাকর্মী।[ad id=”61491″]

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার মামলায় ও পুনরায় নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। পুলিশ জানায়, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হবে।

আগামী বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এই রায়কে ঘিরে বিএনপি রাজপথে নামতে পারে এমন আশঙ্কা থেকে সারাদেশে ব্যাপক ধরপাকড় চলছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এটা তাদের স্বাভাবিক অভিযান। বিএনপির গণগ্রেপ্তারের অভিযোগও নাকচ করেছে সংস্থাটি।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ