১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিচার আদেশ হল সাবেক ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর

২০১৫ সালের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। এরপর ৩ অক্টোবর রাতে রাজধানীর মালিবাগে বাবার বাসা থেকে নিত্যকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আদালত তার রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। ৫ অক্টোবর শাহাদাত হোসেন আদালতে আ18ত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠায়। পরে শাহাদাত হোসেনকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আদালতের আদেশে কারাগারে পাঠায় পুলিশ। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ১ ডিসেম্বর নিত্যকে নিম্ন আদালত ও হাইকোর্ট শাহাদাতকে জামিন দেয়।

গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে শাহাদাত ও নিত্যকে আসামি করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ। গত ০৪ ফেব্রুয়ারি চার্জশিট আমলে নেয় ট্রাইব্যুনাল।এরই ধারাবাহিকতাই গত সোমবার ঢাকার ৫ম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
অভিযোগ গঠনের সময় জামিনে থাকা শাহাদাত হোসেন ও তার স্ত্রী নিত্য শাহাদাত আদালতে হাজির ছিলেন। এছাড়াও গৃহকর্মী হ্যাপি ও তার পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ