৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএসএফের গড়িমসি বাংলাদেশির লাশ হস্তান্তরে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি সোলেমান মোল্লার ময়নাতদন্ত ৯ ফেব্রুয়ারি রবিবার দেশটির এক হাসপাতালে সম্পন্ন হবে। তবে লাশ হস্তান্তর নিয়ে বিএসএফের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে। এ বিষয়ে তাদের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না।

৮ ফেব্রুয়ারি শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জিয়াউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

নিহত সোলেমান মোল্লার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরইকুড়ি গ্রামে।

গত ৪ ফেব্রুয়ারি ভারতে বিএসএফের সঙ্গে গরু চোরাকারবারিদের গুলি বিনিময় হয়। এসময় সোলেমানের পায়ে গুলি লাগে। ৭ ফেব্রুয়ারি ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৯ ফেব্রুয়ারি রবিবার বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে বাংলাদেশি পুলিশের কাছে সোলেমানের লাশ হস্তান্তরের কথা ছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ