২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলার শোলক গ্রামে পানিতে ডুবে নিকটাত্মীয় দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা বাড়ির পাশে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো, শোলক গ্রামের ওবায়দুল হক হাওলাদারের ছেলে আরাফাত সানী (৫) ও তার ফুপাতো বোন মারিয়া আক্তার (৩)।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান নিহতের স্বজনদের উদ্বৃতি দিয়ে বলেন, সানী ও মারিয়া খেলছিল। এরপর সকলের অগোচরে তারা পুকুরে যায়। দীর্ঘক্ষণ তাদেরকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের নির্দেশ দেওয়া হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ