ফেনীতে বাস খাদে পড়ে ছয়জন নিহত এবং ১৬জন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফেনী-মাইজদী মহাসড়কের দাগনভূঞার বেগের বাজার এলাকায় লক্ষ্মীপুরের রায়পুর থেকে চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ছয়জন মারা যান এবং অাহত হন ১৬ জন। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২৮০























