ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ৩০ জানুয়ারি পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি দুই সিটিতে ভোট গ্রহণ হবে।
শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে জরুরি বৈঠকে শেষে ভোটের তারিখ পরিবর্তনের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল।
সরস্বতী পূজার দিনে নির্বাচন হওয়ায় তারিখ পেছানোর দাবিতে প্রথমদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক বললে পরে তাদের পক্ষে জনমত জোরাল হয়ে ওঠার প্রেক্ষাপটে শনিবার আকস্মিকভাবে জরুরি বৈঠকে বসে ইসি। বৈঠকে ভোট গ্রহণের দিন পরিবর্তন আনে।
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, মেয়র প্রার্থীসহ সবাই পূজার দিনে ভোট গ্রহণের বিপক্ষে ছিল।
পোস্টটি যতজন পড়েছেন : ৪৭৫




















