২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নড়াইলে শ্রমিককে শিকল বেঁধে নির্যাতন

নড়াইলের কালিয়া উপজেলার বড়নালে অবস্থিত এসএমবি ইটভাটায় সালাউদ্দিন গাজী (২৭) নামে এক শ্রমিককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ৪৯ দিন পর ১৯ জানুয়ারি রবিবার রাতে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ভাটার মালিক ইলিয়াছাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মল্লিককে (৪৫) আটক করেছে।

নির্যাতনের শিকার শ্রমিক সালাউদ্দিনের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা বাজার এলাকায়। কালিয়া সার্কেলের এএসপি রিপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩০ নভেম্বর বরিশালের মুলাদী থেকে র্যা ব পরিচয়ে সালাউদ্দিনকে অপহরণ করে এনে সাবেক চেয়ারম্যান মানিরুল ইসলামের ভাটায় শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালাতো চেয়ারম্যান ও তার লোকজন। সালাউদ্দিনের শ্বশুরের কাছে ভাটার মালিকের পাওনা টাকাকে কেন্দ্র করে তার ওপর নির্যাতন চালানো হতো বলে পুলিশ জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এএসপি রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ রবিবার রাত সাড়ে ৮টার দিকে ওই ভাটায় গিয়ে সালাউদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলিয়াছাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিরুলকে আটক করে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মনিরুল ইসলাম মল্লিকসহ ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ