২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রিয়া আক্তার (১৫)। ২০ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালাজি ব্যাপারী বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

রিয়া আবদুল গফুরের মেয়ে ও রশীদপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ