২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে নোবিপ্রবিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাব উদ্বোধন

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
৭মে  বৃহস্পতিবার সকালে একাডেমিক ভবন -০১ এর ৫ম তলায় মাইক্রোবায়োলজি বিভাগে এর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের এর সংরক্ষিত মহিলা আসনের এমপি (কুমিল্লা) কাজী সেলিনা ইসলাম, নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড.মোহাম্মদ ফারুক উদ্দিন, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা: মমিনুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ,নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ