৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে কিশোর গ্যাং কর্তৃক হাফেজকে পিটিয়ে হত্যা,আটক ৬

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে পিটিয়ে এক কোরআনে হাফেজকে হত্যা করেছে।এ ঘটনায় মো. ওমর (১৮) নামে আরও একজন গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৮ মে) রাত ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়ের ২নং ওয়ার্ডের কেজি রোডে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাত দশটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের নাম শেখ জাহেদ (১৮)। সে ওই ওয়ার্ডের মুহরীরটেক এলাকার জয়নাল আবেদীন সারেং বাড়ির মো. রফিক উল্যার ছেলে। নিহত জাহেদ একজন কোরআনে হাফেজ এবং ইলেকট্রিক মিস্ত্রী ছিল।নিহতের মামা রেজাউল হক সোহাগ জানান, পূর্ব শক্রতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই ওয়ার্ডের কিশোর গ্যাং হৃদয় গ্রুপের সদস্য আমির হোসেন, নূর হোসেন, রাসেদ, হৃদয়, অপুসহ ১৫ থেকে ২০ জন প্রকাশ্যে পিটিয়ে জাহেদকে হত্যা করে। এছাড়াও আগে থেকে হামলাকারী এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।পরবর্তীতে পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ