উত্তর আমেরিকার সর্ব প্রথম বাংলা সংবাদপত্র সাপ্তাহিক দিগন্ত’র সংগৃহীত সংখ্যা প্রদর্শনী হয়েছে নিউইয়র্কে। জ্যামাইকার স্মার্ট একাডেমি হলরুমে আয়োজিত প্রদর্শনীতে সাপ্তাহিক দিগন্ত’র সম্পাদকসহ উপস্থিত ছিলেন আরো অনেক প্রবাসী।
অনুষ্ঠানে থমাস জেফারসনের উদ্ধৃতি দিয়ে তৎকালীন সাপ্তাহিক দিগন্তের সম্পাদক, প্রকৌশলী মোজাম্মেল হক খান সানু বলেন, সত্য বলা এবং অন্যায়কে ধিক্কার জানানোর চেয়ে বড় কোন নীতিমালা সাংবাদিকতায় নেই। ১৯৮৫ সালের ১০ জানুয়ারি প্রথম প্রকাশ থেকে ১৯৮৭ সালের ১৪ মে প্রকাশনা বন্ধ অবধি উত্তর আমেরিকার প্রথম বাংলা সাপ্তাহিকের সবগুলো সংখ্যা প্রবাসীদের জন্য অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : ২৭৮
























