২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর ফুলবাড়ীতে দোকান কর্মচারী ইউনিয়নের খাদ্যসামগ্রী বিতরণ

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গতকাল মঙ্গলবার ১০০ জন দোকান কর্মচারীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সকাল ১০টায় দোলোয়ার হোসেন মামুনের সার্বিক সহযোগিতায় দোকান কর্মচারী ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ের সামনে দোকান কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হামিদুল হক, সভাপতি পৌর কাউন্সিলর গোলাফ্ফর হোসেন, সাবেক সভাপতি কমল সাহা, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মামুন বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন মামুন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ