৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর পার্বতীপুরে ত্রাণ সামগ্রী পেল ৩শ’ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি করোনা ক্রান্তি লগ্নে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। করোনাভীতি উপেক্ষা ও জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন তারা। তাদের সহায়তা প্রদানে এগিয়ে এসেছেন প্রতিষ্ঠানের মহা-পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

দিনাজপুরের পার্বতীপুরে আজ শনিবার সকাল ১১টায় উপজেলার ৩শ’ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে মহা-পরিচালকের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন ফুলকুঁড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী ও উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক।

এসময় উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার আনসার সদস্যরা নিরাপদ দূরত্ব বজায় রেখে সু-শৃঙ্খলভাবে ত্রাণের প্যাকেট গ্রহণ করেন। ত্রাণের প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১টি সাবান ও ১টি মাস্ক দেয়া হয়।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ডেন্ট ইবনুল হক, পার্বতীপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মমিন উদ্দীন, সাবেক উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রামানিক উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ