২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাকচাপায় নিহত প্রধান শিক্ষক

নাটোরে ট্রাকচাপায় মিনহাজুর রহমান মিঠু (৩৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিনহাজুর রহমান মিঠু সিংড়া শিশুকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি সিংড়া পৌরসভার নিংগইন মহল্লার আলহাজ হবিবর রহমানের ছেলে।

মেয়র জান্নাতুল ফেরদৌস ও নিহতের ভাই মতলেবুর রহমান জানান, নাটোর পিটিআইতে ট্রেনিংয়ের জন্য রবিবার সকালে সিংড়া বলিয়াবাড়ি এলাকার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে আসছিলেন মিঠু। পথে হাগুরিয়া ব্রিজের কাছে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়ে পিষ্ট হয়। স্থানীয়রা তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ