২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাট শহরে অস্ত্র ও গুলি উদ্ধার

জয়পুরহাট শহরের ভিটি এলাকায় জেলা সড়ক বিভাগ অফিসের সামনে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ জহুরুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক জহুরুল জয়পুরহাট শহরের সিও কলোনি এলাকার মোজাম্মেল হকের ছেলে।

জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, রবিবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শহরের ভিটি এলাকায় সড়ক বিভাগ অফিসের সামনে একটি সিএনজি আটক করে। এসময় জহুরুলকে নামিয়ে এনে তার দেহ তল্লাশি করে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ