
রাজাকার ও আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষনেতা মীর কাসেম আলী। আজ তার ফাঁসির রায় বহাল রাখাই বন্দরনগরীতে আনন্দ মিছিল করছে গণজাগরণ মঞ্চ।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চেরাগী পাহাড় থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছে।গণজাগরণ মঞ্চের অন্যতম ব্যক্তিত্ব সুনীল ধর আর্থনিউজ২৪ কে জানান, সমগ্র চট্টগ্রামবাসি আজ আনন্দিত,সাথে সাথে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ ফাঁসির রায়ে আনন্দ প্রকাশ করছে। ডালিম হোটেল সহ চট্টগ্রামের অন্য টর্চার সেলগুলোকে তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর করার দাবি জানান।
তিনি আরও বলেন,বাদবাকি মানবতাবিরোধীদের শাস্তির আওতায় এনে দ্রুত বিচার কাজ শেষ হোক।
পোস্টটি যতজন পড়েছেন : ১৮৯
























