২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গণহত্যার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীসহ ১৪ জনকে জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় হওয়া গণহত্যার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ওই ১৪ জনকে গ্রেপ্তার দেখায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁদের আগামী ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হবে।

আওয়ামী লীগের সাবেক কয়েকজন মন্ত্রীসহ গ্রেপ্তার যে ১৪ জনকে ইব্যুনালে হাজির করা হবে তারা হলেন– ফারুক খান, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, তৌফিক ই–ইলাহী চৌধুরী, আব্দুর রাজ্জাক, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, জাহাঙ্গীর আলম, শামসুদ্দিন চৌধুরী মানিক,হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান ও জিয়াউল আহসান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ