৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ছাত্র সমাজকে ঐতিহাসিক ভূমিকা রাখতে হবে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন ও এক আলোচনা সভা সংগঠনের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার শাহ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্ব এবং জেলা ছাত্রদল নেতা কে এম আব্বাসের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শাখাওয়াত জামাল দুলাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক ভিপিপ্রার্থী ইকবাল হোসেন, চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ শফিউল আলম, মোছাদ্দেক সোসেন ফালু, মোস্তাফা হোসেন। জেলা ছাত্রদল নেতা আনিছুর রহমান বাবুল, মোঃ Avãyj গফুর ইমন, ফেরদৌস আলম টিটু, মোঃ নাসির উদ্দিন নাসির, মোঃ ইউচুপ,মোঃ কাইয়ুম, রেজাউল করিম আজিম, নজরুল ইসলাম, আব্দুল গফুর, শাহাদাত হোসেন মিশু, হাবিবুর রহমান, মোঃ আসিফ, মোঃ কাশেম, মোঃ সাদেক, মোঃ রানা, মিনহাজ, ।
প্রধান অতিথির বক্তব্য শাখাওয়াত জামাল দুলাল বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে সেইদিন সারা দেশের ছাত্র সমাজ ছাত্রদলের নেতৃত্বে দেশের স্বৈরচার সরকারকে পতনের মধ্য দিয়ে আন্দোলনকে যেভাবে সফল করেছিল ঠিক তদ্রূপ নতুন বছরের আজকের এইদিনে ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের সব ধরণের ভেদাভেদ ভুলে গিয়ে শহীদ জিয়ার লক্ষ্য ও আদর্শের শপথ নিয়ে আওয়ামীলীগ নেতৃত্বাধীন গণতন্ত্র হত্যাকারী এই সরকারকে দ্রুত পতন করে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ছাত্রদলের নেতৃত্বে ছাত্র সমাজকে আবারো ঐতিহাসিক ভূমিকা রাখতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ