২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

করোনা ঝুঁকি বনাম বাংলাদেশের অর্থনীতি

করোনায় থেকে বাঁচবো কিন্তু না খেয়ে মরবো কিনা?! সচেতনতা, সাবধানতা, চিকিৎসা এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে হয়তো আমরা  করোনা ভাইরাস থেকে বাঁচতে পারবো। কিন্তু না খেয়ে মানুষ কত দিন সুস্থ থাকতে পারবে?

দেশ যদি এইভাবে অচল থাকে, সকল শ্রেণীর মানুষ কর্মহীন থাকে, আয়বিহীন থাকে এবং জমা টাকা শেষ হয়ে যায়, তাহলে মানুষ অন্নের সংস্থান ও চিকিৎসা ব্যয় করবে কোন উৎস থেকে? সরকারী-বেসরকারী ত্রান আর বেশী দিন থাকবে না। ইতিমধ্যেই অনেক এলাকায় মানুষ ত্রানের জন্য হাহাকার করতেছে! অর্থনীতি যদি সচল না হয় তাহলে, সরকার কিংবা বিত্তশালীরা টাকা কোথায় পাবে?

সুতরাং, সরকারের শীর্ষমহলে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। কিভাবে করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবিলা করে, মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক করা যায়, কিভাবে অর্থনীতির চাকা সচল করা যায়। নতুবা, বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হতে পারে। মানুষ অভাবের কারনে স্বভাব নষ্ট হয়ে, চুরি- ডাকাতি- ছিনতাইসহ নানাবিধ অপরাধে জড়িয়ে যেতে পারে।

ফলে, করোনা ভাইরাসের চেয়েও বড় ধরনের ঝুঁকি মোকাবিলা করতে হতে পারে আগামীতে।

মতিউর রহমান ফরহাদী
ব্রান্ঞ্চ ইনচার্জ
মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড
সীতাকুণ্ড এসএমই শাখা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ