২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কঙ্গোতে তিন বছরে সহিংসতায় নিহত সাত শতাধিক

আফ্রিকার দেশ কঙ্গোয় হেমা ও লেন্দু সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় গত তিন বছরে অন্তত সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৬৮ জন। এছাড়া অন্তত ১৪৩ জন যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

গতকাল শুক্রবার জাতিংসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত জাতিগত সহিংসতায় হেমা সম্প্রদায়ের মানুষই বেশি হতাহত হয়েছে। অধিকাংশ সময়ে হেমা সম্প্রদায়ের দিজুগু ও মাহাগি গোত্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া সহিংসতার সময় তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ নানা রকমের অপরাধ সংঘটিত হয়।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের মুখপাত্র রুপার্ট কলভিল বলেন, ডিআর কঙ্গোয় জয়েন্ট হিউম্যান রাইটস কার্যালয়ের তদন্তের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। গ্রাম জ্বালিয়ে দেওয়া ও লুট করা, স্কুলের পোশাক পরিহিত শিক্ষার্থীদের হত্যা এবং নারী ধর্ষণের সংখ্যা বিবেচনায় নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনের পর সুপারিশে বলা হয়েছে, হতাহতদের ক্ষতিপূরণ, সহিংসতার স্বাধীন তদন্ত এবং হেমা ও লেন্দু সম্প্রদায়ের হিংসার প্রকৃত কারণ অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ