নোয়াখালীর সেনবাগে এস.এস.সি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৩ নং ডমুরুয়া ইউনিয়নে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে।
এ অভিযোগে বাদশা মিয়া(২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাদশা ওই ইউনিয়নের হোমনাবাদ শ্রীপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় শুক্রবার সকালে সেনবাগ থানায় মামলা করেছে মেয়েটির পরিবার।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওঁৎ পেতে থাকা বাদশা ওই ছাত্রীকে তার বাড়ির উঠান থেকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি তার পরিবারকে জানালে রাতেই তারা পুলিশে জানায়।
পরে পুলিশ অভিযুক্ত বাদশাকে গ্রেপ্তার করে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযুক্ত বাদশাকে শুক্রবার দুপুরে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদদাতা : মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী
পোস্টটি যতজন পড়েছেন : ৪৩৭



















