২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আমার অডিও ফাঁস করেছে তামিম, বললেন তানজিন তিশা

তামিম নামে বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিক অডিও ফাঁস করেছে বলে অভিযোগ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি বলেন, আজকে আমি এখানে এসেছি শুধু লাস্ট কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি তাই।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয় থেকে বেরিয়ে তিনি এ কথা বলেন। এর আগে বিকাল সোয়া ৪টার দিকে ডিবি কার্যালয়ে যান এ অভিনেত্রী।

তানজিন তিশা বলেন, আমার মনে হয় ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা শোবিজ ইন্ডাস্ট্রিসহ সব প্লাটফর্মের যারা বিপদে পড়ি, বিশেষ করে যারা সাইবার বুলিং বা হেরাজমেন্টের শিকার হই তারা এখানে আসেন, হারুন স্যারের হেল্প নেন। আমিও তার ব্যতিক্রম নই।

 

তিনি বলেন, ‘আজকে আমি আপনাদের জন্য তারকা, আপনারাও আমার জন্য। আজকে আমি এখানে এসেছি শুধু লাস্ট কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি তাই।’

 

‘আমি যদি স্ট্যাটাস দিয়ে কোনো বিষয় স্পষ্ট করতে চাই, তাহলেও আমি বুলিং হচ্ছি। এ জন্য আমার কাছে মনে হয়েছে হারুন স্যারের কাছে আসলে, স্পেশালি ডিবি অফিসে আসলে আমি তাদের একটা হেল্প পাব। তাদের সহযোগিতায় আপনাদের বিষয়টি কিছুটা স্পষ্ট করতে পারব। এ কারণেই আজকে আমার ডিবি কার্যালয়ে আসা’ বলে জানান তিশা।

 

ডিবি প্রধান হারুন অর রশিদের কাছে অভিযোগপত্র জমা দিচ্ছেন অভিনেত্রী তিশা। ছবি: তানভীর আহাম্মেদ
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত ইস্যু নিয়ে উত্তাল মিডিয়া জগৎ। ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এদিন ভোর থেকে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তিনি হাসপাতালেও চিকিৎসা নেন বলে জানা যায়। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে নানান ধরনের সংবাদ প্রকাশিত হয়।

 

তবে হাসপাতাল থেকে ফিরে তানজিন তিশা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি এ ঘটনা সবিস্তারে তুলে ধরেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ