১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আপনার আজকের রাশিফল জেনে নিন

কেমন যাচ্ছে আপনার দিনকাল? আসুন জেনে নি গ্রহ কি বলে?

মিথুন:শরীরটা ভালো তো? বহু শ্রমযোগ নতুন পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। কথাবার্তায় সংযমের অভাবে বিপত্তি ঘটতে পারে।

কর্কট: ভাল কাজের স্বীকৃতি না-পাওয়ায় হতাশা ডুব দিবেন না। কর্মপরিবর্তনের শুভ ইঙ্গিত।

সিংহ: কর্মকৌশলের স্বীকৃতি সত্ত্বেও কর্মস্থলে প্রাপ্তি নগণ্যই।মনে করিয়ে দিলাম দুষ্ট ব্যক্তির প্ররোচনায় অর্থক্ষতির আশঙ্কা আছে। দীর্ঘদিন পরে প্রিয়জনের সঙ্গে মিলনের সম্ভাবনাও কম নেই।

কন্যা:আপনি তো ভীষণ জেদি দেখছি! কূট তর্কের জেরে বিপদের আশঙ্কা। পড়শির উস্কানিতে পরিবারে অশান্তি হতে পারে।

তুলা:হুম, শ্রম ও দক্ষতার স্বীকৃতি না-মেলায় হতাশা আছে। অকারণ বিবাদ15বিতর্ক থেকে বিড়ম্বনার আশঙ্কা আছে, এড়িয়ে চলুন। স্বামী-স্ত্রী উভয়ের চেষ্টায় বৈষয়িক সমস্যার সমাধান,এবার হাসুন।

মেষ: পাত্তা দিবে না একদম। অপপ্রচার উপেক্ষা করতে না-পারলে ক্ষতির আশঙ্কা। জ্যোতিষ ও রহস্যবিদ্যার চর্চায় অনুরাগ। জটিলতার মধ্য দিয়ে পদোন্নতি।

বৃষ: কর্মক্ষেত্রে মৌলিক চিন্তাধারার বিলম্বিত স্বীকৃতির যোগ। বুদ্ধিবলে শত্রুর কূট চাল ভেস্তে দিতে পারেন। গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি ও বহু ব্যয়।

বৃশ্চিক: উচ্চশিক্ষায় সাফল্যের সূত্রে কর্মোন্নতির সম্ভাবনা আছে। পড়শির সম্পত্তি সংস্কার পিছিয়ে যেতে পারে। উপস্থিত বুদ্ধিতে শত্রুর মোকাবিলা করুন।

ধনু: অতিরিক্ত পরিশ্রম শরীর-মনের কাছ থেকে মাসুল তুলে নিতে পারে।তাই একটু জিরান। বাহন কেনার পরিকল্পনায় ব্যাঘাত। হারানো সামগ্রী ফেরত পাওয়ার সম্ভাবনা।

মকর:দারুন খেলছেন বটে! পরিস্থিতি বুঝে শত্রুকে মোক্ষম মার দিতে পারেন। সুযোগসন্ধানী ব্যক্তি থেকে বাড়তি সতর্কতা দরকার। শুভ অনুষ্ঠানে কুচক্রী পড়শির চক্রান্ত রুখে দিতে পারেন।

কুম্ভ: জিমে যাচ্ছেন নাকি? অতিরিক্ত আত্মবিশ্বাস বিড়ম্বনা ডেকে আনতে পারে। কর্মীদের কারচুপিতে ব্যবসায় লোকসানের………।

মীন: কর্মক্ষেত্রে মৌলিক চিন্তা ও অধ্যবসায়ের স্বীকৃতির যোগ। দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদ যোগ আছে ।

দুশচিন্তা হল সকল রোগের কারণ। একটু হাসতে শিখুন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ