২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাড়িওয়ালাদের অযৌক্তিক ও অমানবিক আচরণ বন্ধে আইনী নোটিশ

নোটিশে বলা হয়, পত্র পত্রিকা মারফত জানা যাচ্ছে একদল বাড়িওয়ালা বর্তমান পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাসা ছেড়ে দেওয়ার মতো অযৌক্তিক এবং অমানবিক নির্দেশ প্রদান করছেন; এমনকি তাদের সাথে চরম দুর্ব্যবহার পর্যন্ত করছেন যা তাদেরকে মানসিকভাবে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে। প্রাণঘাতী করোনার এই পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী চিকিৎসা সেবা পেতে হলে তাদেরকে মানসিকভাবে নির্ভর রাখাটাও জরুরি।

৩ কার্যদিবসের মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে বাড়িওয়ালাদের অযৌক্তিক ও অমানবিক আচরণ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। একইসাথে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে বলে নোটিশ প্রদান করা হয়েছে। অন্যথায় হাইকোর্ট বিভাগে নির্দেশনা চেয়ে রিট করা হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসক মোঃ ওবায়দুর রহমানের পক্ষে তানজিম আল ইসলাম এই নোটিশ দেন।

নোটিশে আরো বলা হয়েছে করোনাভাইরাস সংক্রামক রোগ হয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিরাপত্তার জন্য পর্যাপ্ত পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট অত্যন্ত জরুরী।

গত ২২ মার্চ চিকিৎসক ও নার্সদের দ্রুত পিপিই প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট বিভাগ। তথাপিও পর্যাপ্ত পিপিই না থাকার কারণে অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছেন। এতে ওই আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংস্পর্শে আসা অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ও আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে।

ইতিমধ্যে গত ১৫ এপ্রিল আক্রান্ত হয়ে দেশে প্রথম একজন চিকিৎসক মৃত্যুবরণ করেন। সরকারের পক্ষ থেকে আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের বীমার আওতায় আনার কথা বললেও তা কোন আইন বা নীতিমালার অধীন কিভাবে বাস্তবায়ন হবে এখন পর্যন্ত কেউ জানেনা তাই এক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের নিরাপত্তার স্বার্থে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ