মীরসরাইয়ে মোঃ মোস্তাফিজুর রহমান হৃদয় (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর গ্রামের মো. মিজানুর রহমানের পুত্র। হৃদয় ইউনিয়নের ইমামপুর দারুসছালাম মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করে। এই বিষয়ে হৃদয়ের পিতা মিজানুর রহমান জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী (নং ৯১১) দায়ের করেন।
সূত্রমতে জানা গেছে, গত ১৪ জানুয়ারি বেলা ১১টায় মাদ্রাসায় যাওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয় হৃদয়। পরে খবর পাওয়া যায় সে মাদ্রাসায় পৌঁছেনি। এরপর নিকট আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করে তাকে পাওয়া যায়নি। হৃদয়ের পরনে ছিলো গোলাপী রঙের পাঞ্জাবী ও পায়জামা। তার গায়ের রং ফর্সা। মুখমন্ডল গোলাকার। সে মিরসরাইয়ের আঞ্চলিক ভাষায় কথা বলে। এদিকে অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে পাগল প্রায় তার বাবা-মা।
পোস্টটি যতজন পড়েছেন : ৪৩৪























