সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে এসএস রূপান্তর ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন অগ্নিদগ্ধ হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।
কারখানার কর্মকর্তা পরিচয় দিয়ে অনিরুদ্ধ দাশ জানান, কারখানার বাইরে নিজেদের জন্য ভাত রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তারা আহত হন। এর মধ্যে একজনের ২০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার চিকিৎসা খরচ কারখানা কর্তৃপক্ষ বহন করবে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, ওই কারখানা থেকে রাম দাশ (২৮), রাজিব দে (২৬) ও মনিরকে (৫৫) অগ্নিদগ্ধ অবস্থায় আনা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রাম দাশের মুখমণ্ডল ঝলসে গেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২৮৭























