২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ছুড়িকাঘাতে প্রবাসীর স্ত্রী-সন্তানকে হত্যা

মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রবাসীর স্ত্রী ও তার ছেলেকে ছুড়িকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার(৯জানুয়ারী) ভোরে সাটুরিয়া ইউনিয়নের কাউন্নারা গ্রামে এমন ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, কাউন্নারা গ্রামের সৌদি প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভীন বেগম(২৬) ও তার ছেলে আব্দুর নূর(৬) সাটুরিয়া থানার পরিদর্শক(তদন্ত) আফিসার আবুল কালাম আজাদ বলেন, কাউন্নারা গ্রামের আব্দুর রহিম কারীর ছেলে মজনু মিয়া প্রায় ১৫ বছর ধরে সৌদি প্রবাসী।

ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পারভীন ও তার ছেলের মরাদেহ দেখতে পায়।ছুড়িকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে।ওই বাড়ির দোতলা একটি ইউনিটে পরভীন বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন।পাশেই অপর দুটি ইউনিটে পারভীনের শ্বশুর শ্বাশুরী ও পারভীনের স্বামীর দুই ভাই পরিবার নিয়ে থাকতেন।

পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং এর সাথে পরকীয়া কোন ঘটনাও থাকতে পারে।সুরতহাল শেষে মরাদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

সংবাদদাতা : আরএ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ