২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাহাজের ধাক্কায় ক্রেন থেকে পড়ে শ্রমিক নিহত

বিদেশি একটি জাহাজে কন্টেইনার তোলার সময় ক্রেন থেকে পড়ে শামসু (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টা দিকে চট্টগ্রাম বন্দরের ১০ নম্বর জেটিতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শামসুকে নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আবদুল গাফফার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বন্দরের ১০ নম্বর জেটিতে অবস্থান করা সিঙ্গাপুরের পতাকাবাহী উলাঙ্গা জাহাজে রফতানি কন্টেইনার তোলার সময় জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে ক্রেন থেকে জেটি বার্থে ছিঁটকে পড়েন শামসু। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর থেকে ১০ নম্বর জেটিতে কাজ বন্ধ রেখেছে শ্রমিকরা। তাদের অভিযোগ শ্রমিকরা প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পাচ্ছে না। এ কারণেই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে শ্রমিকরা। এছাড়া তারা ক্রেন চালকের গাফিলতিকে দায়ি করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ