২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মুক্তিযুদ্ধের ধারা ও চেতনায় ফিরে এসেছে

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ৭১-এর বর্বর পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী বিজয় গোটা বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে মাইলফলক হয়ে রয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে চির সংগ্রামী ও বিদ্রোহী বাঙালি জাতি প্রথমবারের মতো একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছিল। তিনি বলেন, এবারের বিজয় দিবস আমাদের জন্য বিশেষ মাত্রা বহন করছে। মুক্তিযুদ্ধের অবিনাশী প্রেরণা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা। যে রাষ্ট্রে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষ মুক্তির আস্বাদ নিয়ে বসবাস করবে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্টের অপচেষ্টা চালিয়েও সফল হতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে মুক্তিযুদ্ধের ধারা ও চেতনায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বিজয় মঞ্চের আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সঞ্জীবিত করে দেশ গঠনে উদ্বুদ্ধ করবে।
তিনি ২২ ডিসেম্বর ২০১৭ রাত ৮টায় সাতকানিয়া আয়োজিত মহান বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এল.এম.জি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এ.কে.এম সরওয়ার কামাল, সহকারী কমান্ডার আব্দুর রাজ্জাক, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, সহ-সভাপতি মো: মোজাম্মেল হক, উপদেষ্টা মাস্টার ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল, সাতকানিয়ার পৌর মেয়র মো: জোবায়ের, মাদর্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, এওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: নেজাম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর সাইফুল আলম সোহেল, মোজাম্মেল হক ভোলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, স্থানীয় সংসদের এম্বসেডর এবং উপজেলা যুবলীগের জনশক্তি ও কর্ম বিষয়ক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হারেজ মোহাম্মদ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, মোরশেদুল আলম নিবিল, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব শাহাদাত হোসেন শাহেদ, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল, ছাত্রলীগ নেতা মো: ইদ্রিস, মো: এমরান, মো: রুবেল, মো: তারেক প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ