২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘন কুয়াশায় শাহ আমানতে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি

ঘন কুয়াশার কারণে আজও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামতে পারেনি। যার কারণে ফ্লাইটগুলোকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। বিমানবন্দর ব্যাবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান এ তথ্য জানিয়েছেন। ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে বলে তিনি জানান।

সারওয়ার-ই-জামান বলেন, ‘সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, মাসকাট ও দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, দোহা থেকে আসা ইউএস বাংলার একটিসহ মোট ৫টি ফ্লাইট শাহ আমানতে অবতরণ করতে পারেনি। ওই ফ্লাইটগুলো ঢাকায় শাহজালাল বিমানবন্দরে চলে যায়। সকাল ১০টায় ভিজিবিলিটি স্বাভাবিক হওয়ার পর এখন ফ্লাইট ওঠানামা করছে। ঢাকায় ফেরত পাঠানো ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করেছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ