১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় হাসপাতালের সামনে প্রাণ হারালেন বৃদ্ধ

চিকিৎসা নিতে এসে কুমিল্লার এক হাসপাতালের সামনে বাসচাপায় নিহত হয়েছেন শহীদুল্লাহ (৬৫) নামের একজন বৃদ্ধ। নিহত শহিদুল্লাহ চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী মজুমদার পাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। ২৪ ফেব্রুয়ারি সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজের সামনে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার কুমিল্লা নগরীতে ডাক্তার দেখাতে যান শহীদুল্লাহ। মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহবুদ্দিনকে চেম্বারে এসে না পেয়ে ইস্টার্ন মেডিকেল কলেজে যান তিনি। চিকিৎসা সেবা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন বাসটিকে আটক করে পুলিশকে খবর দেয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এস আই টিপু রায় জানান, পুলিশ বাসটিকে থানায় নিয়ে গেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ