গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত সেই কিশোরের নাম-পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার জানেরচালা রয়েল গ্রিন এলাকায় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা সেই কিশোরকে ছুরিকাঘাত করে। এ সময় তার গলার একটি রগ কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পর সে মারা যায়। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৩২৯
























