২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৫ প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমে দায়িত্ব পালনের জন্য আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,The International Crimes (Tribunals) Act, 1973 (ACT NO.XIX OF 1973) এর Section7(1) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য বর্ণিত ব্যক্তিদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগ পাওয়া ৫ প্রসিকিউটর হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম, মো. নুরে এরশাদ সিদ্দিকী, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ, তানভীর হাসান জোহা।

এর আগে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম ও অপর চার প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ