[english_date]

৩১ মার্চ পর্যন্ত জরুরি অবস্থা মালিতে

মালির রাজধানীর একটি হোটেলে নভেম্বর মাসে এক ভয়াবহ জিহাদি হামলার পর প্রাথমিকভাবে দেশব্যাপী এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেই সুত্রে মালিতে চলমান জরুরি অবস্থার মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে।

বুধবার কর্মকর্তারা একথা জানান রাষ্ট্রীয় এক বিবৃতিতে বলা হয়েছে, জনগণ ও তাদের সম্পদের ওপর মারাত্মক হুমকির কারণে’ সরকার ৩১ মার্চ পর্যন্ত নতুন করে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে সোমবার একটি বিল উত্থাপন করে পার্লামেন্ট সূত্র জানায়, মঙ্গলবার জাতীয় পরিষদে ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়।  ২০ নভেম্বর বামাকোর রেডিসন ব্লু হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর প্রাথমিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করে দেশটির কর্তৃপক্ষ।

ওই হামলায় ২০ জন প্রাণ হারায়। এদের মধ্যে ১৪ জন বিদেশী নাগরিক। দুটি জিহাদি গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করে।  জরুরি অবস্থা দুই দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ১০ দিন বাড়ানো হয়। বৃহস্পতিবার এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এএফপি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ