১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পুলিশ রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের একটি টিম গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে যাত্রাবাড়ী এলাকার ধুনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে।

আটকরা হলেন, রাকিব (২৭), নূরুজ্জামান (৩২)।   বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশের উপকমিশনর (ডিসি) মারুফ হোসেন সরদার।

তিনি জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে যাত্রাবাড়ী এলাকার ধুনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ট্রাকে তল্লাশি চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহনকারী রাকিব ও নূরুজ্জামান নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে যাত্রাবাড়ী থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ