চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি যখন পঞ্চমবারের মতো ফিফা ব্যালন ডি অর জেতার পুরস্কার নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তখন ক্রিস্টিয়ানো রোনালদোরও ভাগ্যেও জিতেছে একটি ‘ডি অর’।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কমের ভোটে বছরের সেরা হেয়ার স্টাইলের খেতাব ‘স্যালন ডি অর’ জিতেছেন।
গোল ডট কমের সাত হাজার পাঠকের ভোটের ২৫ শতাংশ পেয়েছেন রোনালদো। মেসির সতীর্থ নেইমার ১৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ইতালির স্ট্রাইকার গ্রাজিয়ানো পেল্লে ১১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন।
পোস্টটি যতজন পড়েছেন : 126
























