১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সালমানের বিয়ে নিয়ে সাংবাদিকদের গালাগালি ভাই সোহেলের

এই বছর শেষ হওয়ার আগেই লুলিয়া ভানতুরকে ঘরে তুলছেন সালমান খান -এই খবর এখন সবার মুখে মুখে।

সিনেমাপাড়া এখন এ নিয়ে মেতে আছে। সম্প্রতি প্রীতি জিন্তার বিয়ের রিসেপশনে দু’জনকে একসঙ্গে দেখার পর থেকে তা আগুনের মতো ছড়িয়েছে ।

এদিকে শোনা যাচ্ছে, বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে। কিন্তু সালমানের মা সলমা খানের শরীর ভাল ‌যাচ্ছে না। তাই এখনো শিলমোহর পড়েনি গোটা ব্যাপারটায়।

তবে বিয়ের এই ব্যাপার নিয়ে সালমানের পরিবারের লোকেরা মুখে কুলুর এঁটে বসে রয়েছেন। এই পরিস্থিতিতে সাংবাদিকরা তো প্রশ্ন করবেনই।শুক্রবার রাতে সালমানের ভাই সোহেল খানকে মুম্বাইয়ের বান্দ্রার একটি রেস্তোঁরার সামনে দেখতে পান সাংবাদিকরা। সঙ্গে ছিলেন বাবা সেলিম খান। রাত ১২টার কিছু পর সোহেল রেস্তোঁরা থেকে বোরোতেই তাকে সালমান ও লুলিয়ার বিয়ে নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

 জানা যায় প্রশ্ন শুনেই ক্ষেপে ‌যান সোহেল। বলেন, ‌যাবতীয় গুঞ্জন সংবাদমাধ্যমের তৈরি করা।এরপরই সাংবাদিকদের উদ্দেশ্য করে গালাগালি শুরু করেন সোহেল। সালমানের পরিবারের সদস্যের কাছে ‌যা মোটেও আশা করেননি সাংবাদিকরা। সূত্র- ইন্ডিয়া ডটকম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ