[english_date]

সংসদ ভবনে মন্ত্রীদের সিমকার্ড নিবন্ধনের উদ্যোগ

সংসদ ভবনে মন্ত্রীদের সিমকার্ড নিবন্ধনের উদ্যোগ। ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, শীতকালীন অধিবেশনের সময় সংসদ ভবনে একটি অস্থায়ী সেন্টার বসানো হবে। এক টেবিলে ছয়টি মোবাইল অপারেটরের ডিভাইস থাকবে। সেখানে সংসদ সদস্যরা আঙুলের ছাপ নিয়ে সহজেই তথ্য ভেরিফিকেশন করে নিতে পারবেন।

জাতীয় সংসদ সদস্য এবং মন্ত্রীদের মোবাইল সিমকার্ড বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের জন্য উদ্যোগ নিয়েছেন ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

ইতিমধ্যে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে। স্পিকারের অনুমতি পেলে আগামী অধিবেশনে এ কার্যক্রম শুরু হবে। অন্তত সাতদিনের মধ্যে সংসদ সদস্যরা ভেরিফিকেশন করে
নিতে পারবেন।

এর আগে গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন তারানা হালিম।

এ পদ্ধতিতে আগামী চারমাসের মধ্যে সব অপারেটরের সিম নিবন্ধনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

বিটিআরসি’র নভেম্বর মাসের তথ্য অনুযায়ী, ছয়টি মোবাইল অপারেটরের মোট গ্রাহক ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ