মেডিকেলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এন নতুন করে পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করছেন।
আজ বুধবার সকাল ১০টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করার পর আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা বাতিল করা হয়েছে। বুধবার বৃষ্টি থাকলেও তারা সকাল ১০টা থেকে শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করবেন।
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা হলেও গত ২৬ দিন ধরে আন্দোলন করে আসছেন ভর্তিচ্ছুরা। তাদের দাবি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাই এই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে। তবে সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়নি। অদৃশ্য ইঙ্গিতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই এই আন্দোলন চলছে বলেও মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
























