জাপান শরণার্থী সঙ্কট মোকাবেলায় ৮১ কোটি (৮১০ মিলিয়ন) মার্কিন ডলার অর্থ সাহায্য দেবে। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করেছেন। এর আগে গত শুক্রবার জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিদা সুগা এক সংবাদ সম্মেলনে ৪০ লক্ষ ডলার অর্থসাহায্য করার কথা ঘোষণা করেন। একইসঙ্গে সিরিয়ার শরাণার্থীদের জাপানের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার্থী হিসেবে আশ্রয় দেওয়ারও ঘোষণা করা হয়।
শুক্রবার আবে বলেন, “বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশকে শরণার্থী সমস্যা মোকাবিলা করার জন্য এগিয়ে আসতে হবে। আমরা অর্থসাহায্য দেব।” তিনি আরও বলেন, “সিরিয়ার শরাণার্থীদের সহায়তার জন্য ঘোষিত ৪০ লক্ষ ডলারের অর্ধেক অর্থ আমরা লেবানন সরকারের মাধ্যমে শরাণার্থীদের আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী এবং বাকী টাকা রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে দেওয়া হবে।”
এর আগে গত বছর ডিসেম্বরে জাপান সরকার ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে লড়তে অর্থ তহবিল দেওয়ার কথা ঘোষণা করে। এর পরেই জানুয়ারিতে জাপানের দুই সাংবাদিককে আইএস নির্মমভাবে হত্যা করে।
























