রাজধানীর মহাখালীতে ডাবের পানি পানের পর আব্দুস সেলিম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুস সেলিম গাজীপুরের বাসিন্ধা বলে জানা গেছে।
মৃতের আত্মীয় রানা জানান, বৃহস্পতিবার সেলিম ও তিনি একটি কাজে মহাখালী আসেন। এ সময় সেলিম রাস্তার পাশে ভ্রাম্যমাণ এক বিক্রেতার কাছ থেকে ডাব কিনে পান করেন। বাসে ওঠার পরই সেলিম অচেতন হয়ে পড়েন। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্টটি যতজন পড়েছেন : 284























