চেলসির অধ্যায় শেষ করে আনুষ্ঠানিকভাবে মেজর সকার লিগ ক্লাব মন্ট্রিয়েল ইমপ্যাক্টের সাথে চুক্তিবদ্ধ হলেন দিদিয়ের দ্রগবা। সোমবার ক্লাবটির পক্ষ থেকে এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। দ্বিতীয় দফায় চেলসির সাথে সম্পর্ক চুকিয়ে মন্ট্রিয়েল ইমপ্যাক্টে পাড়ি জমান দ্রগবা। স্ট্যামফোর্ড ব্রীজে ৯ মৌসুমে ব্লুজদের হয়ে ১৬৪টি গোল করেছেন এই আইভরিয়ান স্ট্রাইকার। এছাড়া চেলসির হয়ে চারটি লিগ শিরোপাও জিতেছেন দ্রগবা। মন্ট্রিয়েলের সভাপতি, জো সাপুতো ক্লাবটির ওয়েবসাইটে জানান, দিদিয়ের দ্রগবাকে স্বাগত জানাতে পেরে সম্মানিত তারা। ২০০৪ সালে মার্শেইল থেকে চেলসিতে যোগ দিয়ে চারবার এফ এ কাপ ও তিনবার লিগ শিরোপা জেতেন দ্রগবা।
২০১৪-১৫ মৌসুম শেষ হওয়ার পর চেলসির সাথে দ্বিতীয়বারের মত সম্পর্কের ইতি টানেন ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার।
পোস্টটি যতজন পড়েছেন : 290
























