[english_date]

ভারী বর্ষণে বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোাগ বিচ্ছিন্ন ও বিধস্ত ঘরবাড়ি

মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান জেলা প্রতিনিধি:

সামুদ্রিক ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বান্দরবান জেলা সদর এবং আশেপাশের উপজেলাসমুহে শনিবার ভোররাত থেকেই বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে রাত পৌণে ৯টায় এ পর্যন্ত রিপোর্ট পাঠানো পর্যন্ত। বিদ্যুত বিতরণ বিভাগ শহরে বিদ্যুত সরবরাহ বন্ধের বিষয়ে মাকিং করেছে। ফলে শহরে পানি সরবরাহ অচল হয়ে পড়েছে। শনিবার মাঝারি বৃষ্টিপাতসহ দমকা বাতাস বইছে। সকাল থেকেই বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খানসামা পাড়ায় এ সড়কের নির্মিত অস্থায়ী সেতু ভেংগে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছেন জেলা সওজ বিভাগের প্রকৌশলীরা। জেলা শহরের রোয়াংছড়ি বাস ষ্টেশনের অণাথ আশ্রমের ২জন ছাত্র গাছ ভেংগে পড়ে গুরুতর আহত হয়েছেন। তাদের একজনকে চমেকে হস্তান্তর করা হয়েছে। অপরজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। জেলা সদরের কদুখোলা, কানাপাড়া, গোয়ালিয়াখোলাসহ ১২টি গ্রামের শতাধিক বাড়ি দমকা হাওয়ায় বিধস্ত হয়েছে বলে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম আবদুল কুদ্দুছ জানিয়েছেন। বৃষ্টিপাত অব্যাতহ থাকায় রাতের মধ্যেই বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা রয়েছে।

বান্দরবান সংবাদের ছবির ক্যাপশান: বান্দরবান-রোয়াংছড়ি সড়কের খানসামা পাড়ায় অস্থায়ী সেতু পানির স্রোতে ভেংগে যাওয়ায় শনিবার সকাল থেকেই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ