রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর আউটার স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নিতে বুধবার (২৫ মে) আসছেন ।
এ নিয়ে রোববার (২২ মে) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন অনুষ্ঠানের প্রস্তুতি ও নির্মাণাধীন প্যান্ডেল পরিদর্শন করেন।
জানা যায়,সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি।
মেয়রের পরিদর্শনের সময় চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চিটাগাং চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চসিকের নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, সহকারী প্রকৌশলী সুদীপ বসাক, মেয়রের সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফসহ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : 206
























