১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিপুল পরিমাণ বিস্ফোরক জিহাদি বইসহ ৬ জন আটক

আর্থনিউজ২৪: রাজধানীর ফকিরাপুলে ছাত্রশিবিরের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, জিহাদি বইসহ জনকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ফকিরাপুলের আফরোজা টাওয়ারে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করা হয়

সময় তাদের কাছ দুই কেজি বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই শিবিরে নিবন্ধন ফরম উদ্ধার করা হয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফরিদ উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় ফকিরাপুলের ৭১/, আফরোজা টাওয়ারের পঞ্চম তলা থেকে এঁদের আটক করা হয়

আটক শিবিরকর্মীরা ঢাকা মহানগর পূর্ব জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য এবং ঢাকায় বড় ধরনের নাশকতার পূর্বপরিকল্পনা করছিলেন বলে জানান এডিসি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নাশকতার পরিকল্পনা সরকারবিরোধী আন্দোলন বেগবান করার জন্য এরা আজকে সভা করছিলো। কার্যালয়টি অনেকদিন বন্ধ ছিলো। আজকেই তারা আবার সংগঠিত হওয়ার জন্য এখানে আসে

পুলিশ জানায়, আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ